আজকে আমরা আলোচনা করব ক্রিস্টোফার বেরি-ডি-এর লেখা Talking with Psychopaths and Savages সম্পর্কে।
ভাবুন, আপনি একটা শান্ত রুমে বসে আছেন। আপনার সামনে একটা মানুষ। সাদা শার্ট পরা, পরিপাটি, মুখে হাসি দিয়েই কথা বলছে। তার কণ্ঠে কোনো উদ্বেগ নেই, রাগও নেই, কোনো আবেগও নেই। আপনি ভাবছেন ভদ্র, শান্ত, পরিণত একজন মানুষ। কিন্তু দাঁড়ান, আপনি ভুল করছেন! কারণ আপনি জানেন না, এই লোকটা কিছুক্ষণ আগে একজনের হত্যা করে বসে আছেন। তারপর বাড়িতে ফিরে এক কাপ চা বানিয়ে, টিভি চালিয়ে আর অধীর আগ্রহে নিজেই নিজের তার খুনের খবর দেখে চলেছে।
না, সে পাগল নয়, সে উন্মাদও নয়, সে পুরোপুরি স্বাভাবিক। স্বাভাবিক দেহের ভেতরে একজন অস্বাভাবিকের মন। যেখানে নেই কোনো অনুতাপ, নেই অপরাধবোধ, নেই সহানুভূতি। বরং আছে মানুষকে নিয়ন্ত্রণ করার এক অদ্ভুত ক্ষুধা, শক্তির নেশা, আর শিকারীর চোখ।
এরা কারা? কেমন করে তারা আমাদের মতোই পোশাক পরে? আমাদের মতোই হাসে? কিন্তু আমাদের মতো কোনো অনুভূতি নিয়ে বাঁচে না? তাদের মস্তিষ্ক কি জন্ম থেকেই এরকম? নাকি সমাজ, পরিবার, অবহেলা আর আঘাত তাদের তৈরি করে ঠাণ্ডা মাথার শিকারী? কেন একজন মানুষ মৃত্যুকে নিজের হবি হিসেবে বেছে নেয়?
একজন সিরিয়াল কিলার যখন বলে, “I didn’t kill her for hate, I killed her because I wanted to feel in control,” তখন কীরকম অনুভব হয় ভেতরে?
এই বই আপনাকে নিয়ে যাবে সেই অন্ধকার মনের গোলকধাঁধার গভীরতম চেম্বারে। যেখানে মনস্টারগুলো রক্তমাখা নয়, বরং সুন্দরভাবে কথা বলে, চোখে চোখ রেখে মিথ্যে হাসে আর আপনাকে ভুলিয়ে দেয় যে আপনি নিরাপদ। কিন্তু সবচেয়ে বিপজ্জনক সত্য হলো, মনস্টার সবসময় অন্ধকারে থাকে না, কখনো কখনো সে সাদা কোট পরে। আপনার হাত ধরে বলে, “Trust me, I am your doctor.”
আর ঠিক এমনি জিনিস শুনতে পাবেন চ্যাপ্টার থ্রি-তে। The Doctor from Hell: Harold Shipman, একজন ডাক্তার যাকে গ্রামের সবাই বিশ্বাস করত। যে রোগীদের মৃত্যুর ইনজেকশন দেওয়ার আগে তাদের হাত ধরে শান্ত স্বরে বলত, “It won’t hurt.” কারণ চ্যাপ্টার থ্রি-এ আপনার শোনা একটা বাস্তব ঘটনা আপনার গাকে শিউরে দেবে, আপনার বিশ্বাসকে ভেঙে দেবে, আর আপনার ভেতরের নিরাপত্তাবোধটা হয়তো চিরতরে উড়িয়ে দেবে।
চলুন আর দেরি না করে শুরু করা যাক।
Chapter 1: Psychopathy (অন্ধকার মনের গোপন দরজা)
কল্পনা করুন, আপনি ভিড়ভাট্টা শহরের ব্যস্ত রাস্তায় হাঁটছেন। আশেপাশে মানুষের ভিড়, হাসি, কথোপকথন, গাড়ির শব্দ। এই স্বাভাবিক পৃথিবীর মধ্যে আপনাকে অদ্ভুত এক চিন্তা থমকে দাঁড় করিয়ে দেয়। এই হাজারো মানুষের মাঝেই হয়তো কেউ একজন আছে, যার মন আপনার মতো নয়। যার হাসির আড়ালে লুকিয়ে আছে শীতল শিকারীর চোখ। যার সহানুভূতি নেই, অনুতাপ নেই, দয়া নেই। এই মানুষগুলোকে দেখে বোঝা যায় না, এরা আপনার মতোই হাসে, কথা বলে, চাকরি করে, প্রেম করে, এমনকি আপনার পাশের বাড়িতেও হয়তো থাকে। কিন্তু তাদের মনের দরজার ওপাশে আছে সম্পূর্ণ ভিন্ন এক অন্ধকার জগত। মানবিক অনুভূতি শূন্য, নিবর্তনহীন, শীতল, হিসেবী, শিকারী মন।
এই অদ্ভুত মানসিক অবস্থার নাম সাইকোপ্যাথি (Psychopathy)। একটা সময় মানুষ ভাবতো সাইকোপ্যাথ মানেই মানসিক রোগী, পাগল বা বিভ্রান্ত কেউ। কিন্তু ব্যাপারটা একেবারেই তা নয়। সাইকোপ্যাথ মানে এমন এক ধরনের আলাদা মানসিক গঠন যা জন্মগতভাবে তৈরি হয়। যেখানে মানুষের আবেগ, অপরাধবোধ কিংবা ভালো-মন্দের বোধ কার্যত নিষ্ক্রিয় হয়ে যায়। সাইকোপ্যাথদের মনকে বলা যায় একটি ‘ডার্ক ল্যাবরেটরি’। সেখানে অনুভূতির বদলে থাকে গণিতের মতো নির্ভুল হিসেব, সংবেদনশীলতার বদলে থাকে কৌশল আর শিকার প্রবৃত্তি। অনুভূতি, বিবেক, মানবিকতা মানুষকে মানুষ বানায়। কিন্তু সাইকোপ্যাথদের মনে এই অংশ জন্মগতভাবেই দুর্বল বা নিষ্ক্রিয়। তারা ব্যথা, কান্না, ভয়, অপরাধবোধ—এই সব অনুভূতিকে অনুভবই করে না।
আপনি হয়তো ভাবছেন, তাহলে কি তারা কখনো আবেগ অনুভব করে না? উত্তর—তারা অনুভব করার অভিনয় করে।
তারা অনুতপ্ত হওয়ার অভিনয় করে, তারা প্রেমের অভিনয় করে, দয়ার অভিনয় করে, এমনকি কান্নারও অভিনয় করে। কিন্তু ভেতরে শূন্য। তারা অত্যন্ত বুদ্ধিমান, নাটকে এবং কৌশলী। এদের অনেকেই চমৎকার বক্তা, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, আত্মবিশ্বাসী, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন। মানুষের মন পড়তে পারে। তারা অদ্ভুত দক্ষতায় কে কী চায়, কোন কথা শুনলে আবেগী হয়, কোথায় দুর্বলতা—সব সঠিকভাবে শনাক্ত করতে পারে। কিন্তু তারা নিজের আবেগ বোঝে না। তারা শুধু আপনার আবেগ ব্যবহার করতে জানে।
সাইকোপ্যাথ একটা মেডিক্যাল টার্ম নয়, বরং একটা আচরণগত বৈশিষ্ট্য। যেখানে কিছু বৈশিষ্ট্য দেখা যায়—সহানুভূতিহীন, অপরাধবোধহীন, অনুতপ্তহীন, তীব্র আত্মকেন্দ্রিক, অসাধারণ অভিনয় শিল্পী, অনুশোচনাহীন, নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের ক্ষমতা অসীম।
একজন সাধারণ মানুষ দুর্ঘটনাক্রমে কাউকে আঘাত করলে ভেতরে অপরাধবোধে কষ্ট পায়। কিন্তু একজন সাইকোপ্যাথ যদি একই কাজ করে, তার রাতে ঘুমও নষ্ট হবে না, না হবে অনুশোচনা, না হবে বিবেকের দংশন। তাদের কাছে মানুষ আবেগের প্রাণী নয়, বরং ব্যবহারযোগ্য বস্তু। কেউ আবেগ দেয়, কেউ অর্থ, কেউ জনপ্রিয়তা, কেউ ক্ষমতা। আর যখন প্রয়োজন ফুরিয়ে যায়, জীবন শল্য অস্ত্রোপচারের মতো ঠাণ্ডা মাথায় সম্পর্ক শেষ করে ফেলে।
কিছু সাইকোপ্যাথ চরম অহিংস, যারা হত্যার মধ্যেই নিয়ন্ত্রণ ও ক্ষমতার আনন্দ খুঁজে পায়। আবার অনেকেই কোনো খুন বা অপরাধ না করেও সারাজীবন প্রভাবশালী সমাজে স্বাভাবিকভাবে জীবন কাটিয়ে দেয়। তাদের বলা হয় ‘ফাংশনাল সাইকোপ্যাথস’ বা সামাজিকভাবে সফল সাইকোপ্যাথ। এরা থাকতে পারে কর্পোরেট অফিসের সিইও, একজন আইনজীবী, রাজনীতিবিদ, দক্ষ ডাক্তার, স্টক ব্রোকার, টেলিভিশন অ্যাংকর অথবা আপনার খুব কাছের একজন কেউ। তাদের সাথে কথা বললে ভয় পাওয়া যায় না, বরং মুগ্ধ হওয়া যায়। তারা আত্মবিশ্বাসী, তীক্ষ্ণ বুদ্ধি, দৃঢ়চেতা—একদম নিখুঁত শিকারী।
একজন সিংহ যেমন শিকার করার সময় দুর্বল হরিণটিকে আলাদা করতে পারে, তেমনি একজন সাইকোপ্যাথ আপনার ভেতরের দুর্বলতাগুলো নির্ভুলভাবে বুঝতে পারে। তাদের চোখে মানুষ আর মানুষ নয়, এটি একটি অপরচুনিটি।
সাইকোপ্যাথদের মন যেন দুই ভাগে বিভক্ত। মানবিক অনুভূতির অংশটা যেন জন্ম থেকেই ছেঁটে ফেলা হয়েছে। কিন্তু সমস্যা হলো, যে অংশটা আবেগহীন, সেই অংশটি আবার শার্প, হিসেবী এবং ভয়ঙ্করভাবে বুদ্ধিমান। এই কারণে একজন সাইকোপ্যাথ যখন অপরাধ করে, সেটা হয় পরিপূর্ণ পরিকল্পনা, হিসাব, কৌশল এবং প্রায় আবেগহীন দক্ষতার সাথে। মজার বিষয়, একজন সাধারণ অপরাধী খুন করার পর হয়তো পালিয়ে যায়, ভয় পায়, অনুশোচনায় ভোগে, ভুল করে। কিন্তু একজন সাইকোপ্যাথ খুন করার পর কোনো তাড়াহুড়ো করে না, পালানোর চিন্তাও করে না। সে নীরবে বাড়ি ফিরে আসে, হাত ধুয়ে স্বাভাবিক জীবনের ভেতরে ঢুকে পড়ে, রান্না করে, খাওয়ার টেবিলে বসে, দৈনন্দিন কাজ করে—যেন কিছুই ঘটেনি।
সাইকোপ্যাথরা সমাজের জন্য বিপজ্জনক। কারণ তারা অপরাধী হিসেবে ধরা পড়ার আগেই অনেক সময় ভিকটিমকে হিপনোটিক প্রভাবের মাধ্যমে বন্দি করে রাখে তাদের কথার জালে, সম্পর্কের জালে বা ভালোবাসার অভিনয়ের বাঁধনে। একটি বিষয় মনে রাখতে হবে—সব খুনি সাইকোপ্যাথ নয়, আবার সব সাইকোপ্যাথ খুনি নয়। অনেক সফল ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা কর্পোরেট লিডারের মধ্যেও দেখা যায় সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য। তবে তারা অপরাধী নয়, বরং সমাজে ক্ষমতার আসনে বসে থাকে। তারা ঝুঁকি নিতে ভালোবাসে, ক্ষমতা পেতে ভালোবাসে, প্রশংসা পেতে ভালোবাসে, গেম খেলতে ভালোবাসে। শুধু মানবিকতা নেই তাদের।
একজন সাইকোপ্যাথ ভালোবাসা অনুভব করে না, কিন্তু ভালোবাসার ভাষা সে নিখুঁতভাবে শিখে নেয়। তার ভেতর থেকে কান্না আসে না, কারণ অনুভূতি তার কাছে সত্য নয়, ওগুলো কেবল দরকারি অভিনয়ের অংশ। তাদের আবেগ নেই, কিন্তু আবেগ দিয়ে খেলা করার অদ্ভুত ক্ষমতা আছে।
অপরাধ বিজ্ঞানীরা বলেন, “Psychopath is not a mental patient. Psychopath is a predator living among humans.”
এই শিকারী মন বুঝতে গেলে আপনাকে আবেগ দিয়ে নয়, হিসেবে, পর্যবেক্ষণে আর ঠাণ্ডা মাথায় দেখতে হবে। একজন সাইকোপ্যাথ মানুষের ভেতরের দুই জিনিস সবচেয়ে বেশি ঘৃণা করে—
- দুর্বলতা
- আবেগ
কারণ এই দুই জিনিসকে তারা মানুষের উইকনেস মনে করে। আর তারা দুর্বলকে শিকার করতেই পছন্দ করে।
সাইকোপ্যাথরা নিজের জীবনকে একটি খেলার মতো ভাবে। মানুষ তাদের কাছে ক্যারেক্টার আর পৃথিবী যেন একটা বোর্ড গেম। তারা দেখবে কোন মানুষ আবেগপ্রবণ, কে সহজে বিশ্বাস করে, কাকে সহজে ব্যবহার করা যায়, কার কাছে অর্থ আছে, কার মাধ্যমে ক্ষমতা পাওয়া যায়। তারপর খুব সুন্দরভাবে নকশা তৈরি করবে, পথ তৈরি করবে, অভিনয়ের মাধ্যমে সম্পর্ক গড়বে, হাসবে, গল্প করবে আর প্রয়োজন ফুরিয়ে গেলে নিঃশব্দে দূরে সরে যাবে—যেন সে কখনো ছিলই না।
তাদের কাছে নৈতিকতা কোনো ব্যাপার নয়। কারণ নৈতিকতা আসে বিচক্ষণতা থেকে, অপরাধবোধ থেকে এবং বিবেক থেকে। সাইকোপ্যাথদের মধ্যে এই অংশটাই দুর্বল। তারা আইন মানে না, ভালো-মন্দের পার্থক্য বোঝে না। বোঝার চেষ্টা করলেও সেটা শুধু নিজের স্বার্থে, কীভাবে আইনের ফাঁক গলিয়ে যাওয়া যায়, কীভাবে মানুষের সহানুভূতি পেয়ে ক্ষতি করা যায়। এই বিষয়গুলোতে তারা অবিশ্বাস্য দক্ষ।
একজন সাইকোপ্যাথের মনোভাব— “আমি সুপেরিয়র, তোমরা ইনফেরিওর।”
তারা মনে করে তারা মানুষের চেয়ে আলাদা, বরং উন্নত। এই কারণে তারা মানুষকে চালনা করতে, ব্যবহার করতে এবং খেলায় রাখতে পছন্দ করে। তাদের জন্য পৃথিবী একটা শেখার জায়গা নয়, এটা একটা খেলার জায়গা, পাওয়ার গেম।
অদ্ভুত সত্য হলো, একজন সাইকোপ্যাথ তার জীবনে কখনো ভয় পায় না। কেন? কারণ তাদের মস্তিষ্ক ভয় জাগানোর অংশকে গুরুত্ব দেয় না। একজন সাধারণ মানুষ বিপদে পড়লে তার শরীর কাজ শুরু করে, হৃদস্পন্দন বাড়ে, হাত কাঁপে, ঘাম হয়। কিন্তু একজন সাইকোপ্যাথের হৃদস্পন্দন স্বাভাবিক, শ্বাস স্বাভাবিক, চোখ স্বাভাবিক, একটি শব্দ—‘ইমোশনাল ফ্ল্যাটনেস’। যেন ভেতরে কোনো ঢেউই নেই। এই কারণেই তারা ঝুঁকি নিতে সাহসী, ভয়হীন এবং অপরাধ করার পরেও ঠাণ্ডা মাথায় আচরণ করতে পারে।
তাদের এই সাইনলেস আচরণই অনেক সময় তাদের বাঁচিয়ে দিয়েছে। তাদের ধরতে দেরি হয়েছে, তদন্তে ভুল হয়েছে। কারণ তারা অন্যদের মতো আবেগ দেখায় না। সাইকোপ্যাথির এর একটি বড় অংশ হলো চার্ম, অস্বাভাবিক আকর্ষণীয় ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস, সুন্দরভাবে কথা বলা, যুক্তি ব্যবহার করা, মানুষের মন গলিয়ে ফেলা—সব মিলিয়ে এক ধরনের ম্যাগনেটিক পার্সোনালিটি।
এই কারণেই সাইকোপ্যাথরা শুধু অপরাধী নয়, বরং সমাজে ক্ষমতাধর ব্যক্তি হিসেবেও টিকে থাকে। একজন সাইকোপ্যাথ নিয়মিত হিংস্র নাও হতে পারে, কিন্তু সে নিয়মিতভাবে মানুষকে ব্যবহার করতে পারে। একজন খুনির চেয়েও অনেক বেশি বিপজ্জনক।
Chapter 2: Aggressive Narcissism and Psychopathy (আয়নার সামনে দাঁড়ানো শিকারী)
রাতের ঘন অন্ধকারে আপনি বন্ধ জানালার পাশে দাঁড়িয়ে আছেন। বাইরে ঝড়ের শব্দ, হাওয়ার দাপট, কাঠের দরজায় থপথপ আওয়াজ। হঠাৎ মনে হলো, শুধু বাইরের ঝড় নয়, কোনো অদৃশ্য ঝড় যেন আপনার ভেতরেও বইছে। কিন্তু এই ঝড় আপনার নয়, এটা এমন একজন মানুষের মনস্তত্ত্ব, যাকে আপনি হয়তো কোনোদিন খুব বিশ্বাস করেছিলেন। সে হয়তো আপনার সহকর্মী, প্রেমিক, বিজনেস পার্টনার, কিংবা আরও ভয়ঙ্করভাবে আপনার পরিবারের কেউ। সে হাসে, কথা বলে, মুগ্ধ করে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে এক গভীর মনস্তাত্ত্বিক শিকারী—Aggressive Narcissist।
এক ধরনের মানুষ যারা সবসময় নিজেকে কেন্দ্র করে একটি মানসিক রাজত্ব গড়ে তোলে। যেখানে সিংহাসনে বসে আছে একটাই ব্যক্তিত্ব—সে নিজে। তার কাছে পৃথিবীর সব মানুষের পরিচয় একটাই, তারা সবাই দর্শক, সে একমাত্র রাজা। আসলে নার্সিসিজম মানে শুধু নিজেকে ভালোবাসা নয়, বরং নিজেকে বিশেষ মনে করা, সুপেরিয়র মনে করা, ক্ষমতার অধিপতি ভাবা, মানুষের অনুভূতির ওজনকে অতি তুচ্ছ মনে করা। ঠিক যেন নিজেকে ঈশ্বরের চেয়েও বড় মনে করা।
কিন্তু এখানেই শেষ নয়, একজন সাধারণ নার্সিসিস্ট কাউকে ইমোশনালি ব্যবহার করতে পারে, শোষণ করতে পারে। কিন্তু একজন এগ্রেসিভ নার্সিসিস্ট শুধু ব্যবহার করে না, সে প্রতিশোধ নিতে জানে, শাসন করতে জানে, এবং ধ্বংস করতেও পিছপা হয় না। এই মানুষগুলো শুধু নিজের অহং পূরণের জন্য সম্পর্ক তৈরি করে না, তারা সম্পর্ককে ব্যবহার করে অস্ত্রের মতো। প্রথমে টানে, তারপর আবদ্ধ করে, শেষে ভেতর থেকে আঘাত হানে। তাদের কাছে সম্পর্ক মানে সমতা নয়, বরং শ্রেষ্ঠত্ব ভার্সেস অধীনতা। ‘আমি ভার্সেস তুমি’, ‘মালিক ভার্সেস পুতুল’।
আপনি যখন একজন এগ্রেসিভ নার্সিসিস্টের কাছে যান, সে প্রথমেই আপনাকে পরীক্ষা করে। আপনার দুর্বলতা খুঁজে বের করে। আপনি কোথায় আবেগপ্রবণ, কোথায় অহংকার, কোথায় ভয়, কী আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। একজন সাধারণ সাইকোপ্যাথ হয়তো আপনাকে মনস্তাত্ত্বিকভাবে ব্যবহার করতে পারে, কিন্তু একজন এগ্রেসিভ নার্সিসিস্ট আপনার আত্মসম্মানে ছুরি বসাবে এবং শেষমেশ আপনাকে বিশ্বাস করাবে যে আপনি অসহায়, ভুল, তুচ্ছ, আর সেই আপনার একমাত্র সঠিক দিশা, আশ্রয়, শক্তি।
একেই বলে ‘সাইকোলজিক্যাল ডমিনেশন’ বা মনস্তাত্ত্বিক আধিপত্য। তারা মানুষকে বন্দন করে দড়ি দিয়ে নয়, মানসিকভাবে। প্রথমে কন্ট্রোল, তারপর পজেশন, শেষে ডেসট্রাকশন। একটি আগ্রাসী নার্সিসিস্টিক মন অদ্ভুতভাবে মানুষের মন দখল করতে চায়। একজন সাধারণ প্রেমিক হয়তো আপনাকে ভালোবাসবে, আর একজন সাইকোপ্যাথিক নার্সিসিস্ট আপনাকে ভালোবাসতে দাবি করবে। সে ভালোবাসা চায় না, সে আত্মসমর্পণ চায়। সে নার্সিসিস্ট আরও গভীরভাবে সাইকোপ্যাথির সাথে মিশে যায়। তারা হয়ে ওঠে সবচেয়ে বিপজ্জনক।
কারণ তারা শুধু স্বার্থপর নয়, বরং সহানুভূতি শূন্য এবং বিবেকহীন। তারা অনুতপ্ত হয় না, অনুভব করে না, তারা শুধু কৌশল শেখে। তারা প্রথমেই ভিকটিমকে একটি মানসিক খাঁচায় বন্দি করে, যেখানে অপরাধী নিজেকে নায়ক হিসেবে উপস্থাপন করে, আর ভিকটিম নিজেই একসময় নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। এটা ঘটে ধীরে ধীরে—মিষ্টি কথায়, আদরের অভিনয়ে, সংবেদনশীলতার অভিনয়ে। তারপর ধীরে ধীরে গ্যাসলাইটিং, ইমোশনাল ম্যানিপুলেশন, সাইলেন্ট পানিশমেন্ট, কন্ট্রোল, ইমোশনাল ব্ল্যাকমেইল—একটি নার্সিসিস্টিক রিলেশনাল ট্র্যাপ তৈরি হয়।
আপনি বের হতে চাইবেন কিন্তু পারবেন না, কারণ এই মানুষগুলো কাউকে আঘাত করার আগে প্রথমে আঘাত করার নিজস্ব পরিচয়কে… সে আপনাকে একসময় এমন একটা মানসিক অবস্থায় নিয়ে যাবে যেখানে আপনি নিজের মতামতই ভুল মনে করতে শুরু করবেন। একেই বলে আইডেন্টিটি ব্রেকডাউন। ধীরে ধীরে আপনি বিশ্বাস করতে শুরু করবেন সেই সঠিক, সেই শক্তিশালী, সেই নিরাপদ। আর আপনি, আপনি অযোগ্য, দুর্বল, এবং তার দয়ার ওপর বেঁচে থাকা ভাগ্যহীন এক ব্যক্তি। এভাবেই একজন এগ্রেসিভ নার্সিসিস্টিক মানুষের আত্মাকে ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত পুরোপুরি দখল করে ফেলে।
তাদের চারটি বিশেষ উইপন বা অস্ত্র আছে:
- চার্ম: মুগ্ধ করা, আকর্ষণ, কেয়ারিংয়ের অভিনয়।
- ম্যানিপুলেশন: তথ্য বিকৃত, কথা ঘুরিয়ে নিজের স্বার্থে ব্যবহার।
- ফিয়ার: ভয় দেখানো, মানসিক সন্ত্রাস।
- পানিশমেন্ট: নীরব শাস্তি।
এগ্রেসিভ নার্সিসিস্টিক কেবল কথার মানুষ নয়, তারা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিস্ট। তারা সাধারণ মানুষকে এমনভাবে প্রভাবিত করে যেন তারা নিজের সিদ্ধান্তগুলোও নিতে অক্ষম হয়ে পড়ে।
তাদের কাছে ভালোবাসা মানে নয় “I love you,” বরং “You belong to me.” তাদের কাছে ক্ষমা মানে নয় “I forgive you,” বরং “You now owe me even more.”
এমন কোনো সম্পর্ক নেই—পরিবার, প্রেম, বন্ধুত্ব, কাজ—যা এই ব্যক্তিরা তাদের সুবিধার জন্য ব্যবহার করতে পারে না। তাদের ভেতরে যে অদ্ভুত অভিমানহীন ঠাণ্ডা মন, যেখানে মমতা নেই, অনুতাপ নেই, প্রার্থনা নেই, তারা শুধু দেখে—কোন মানুষ আমার কাজে আসবে? কে আমাকে বিশ্বাস করবে? কার মাধ্যমে আমি শক্তিশালী হবো? এদের কাছে মানুষ এক একটা সাইকোলজিক্যাল রিসোর্স। কেউ আবেগের, কেউ প্রশংসার, কেউ ক্ষমতার, কেউ নিরাপত্তার। এগ্রেসিভ নার্সিসিজম আর সাইকোপ্যাথির মিশ্রণ—এটা কেবল একটি ব্যক্তিত্ব নয়, এটি একটি মানসিক অস্ত্র।
এই মানুষগুলো হয়তো কোনোদিন কাউকে হত্যা করে না, কিন্তু তারা ধীরে ধীরে মানুষের আত্মাকে হত্যা করে। তারা আত্মস্বীকৃতি, আত্মসম্মান, মানসিক স্থিতি—সবকিছুকে ধ্বংস করে দেয় অনুশোচনা ছাড়াই। তারা হিংস্র হতে পারে, আবার অদ্ভুত রকমভাবে শান্তও হতে পারে। কিন্তু একটা বিষয় সবসময় একই থাকবে—তাদের হৃদয়ের দরজায় আপনি যতই ধাক্কা দিন, কখনো সাড়া পাবেন না। কারণ দরজার ওপাশে কারো উপস্থিতিই নেই। শুধু আছে শীতল, অন্ধকার, নিঃশব্দ, এক শিকারী মন।
সাইকোপ্যাথিক নার্সিসিজম শেখায়, সব বন্দি কারাগারে থাকে না। অনেক বন্দি চলে জীবনের ভেতরেই, অদৃশ্য শিকলে বাঁধা এক অদ্ভুত মুখোশ পরা মানুষের দাস হয়ে।
Chapter 3: The Doctor from Hell (স্টেথোস্কোপের আড়ালে লুকোনো মৃত্যু)
ভাবুন, একটা শান্ত ব্রিটিশ শহর। চোখে পড়া ঘাসে ঢাকা বাড়ি, পাথরের ফুটপাত, সাদা গির্জা আর রোদে উজ্জ্বল হাসপাতাল। দেখলে মনে হবে এ যেন রূপকথার কোনো আশ্রয়—নিরাপদ, উষ্ণ, মানুষের ওপর মানুষের বিশ্বাসের নিখুঁত প্রতিচ্ছবি। এই শহরের মানুষগুলো এক নাম খুব বিশ্বাস করে। পত্রিকায়, দরজায় দরজায়, চোখে চোখে একটাই নাম ভেসে আসে—ডাক্তার হ্যারল্ড শিপম্যান।
হাসিখুশি মানুষ, সদয়, প্রয়োজনে সাহায্যের হাত বাড়ান। খুব বেশি কথা বলেন না, কিন্তু তার উপস্থিতিতে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভূত হয়। রোগীরা বলতেন, “He is a doctor with a heart.”
তবে আসল সত্য, তার হৃদয় নেই। ছিল শুধুই বরফ। মধ্যবিত্ত পরিবারে জন্ম। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো, পরিষ্কার-পরিচ্ছন্ন, চুপচাপ। কেউ বুঝতেও পারেনি, একদিন এই নিখুঁত, নীরব, নিরীহ ছেলের ভেতরে জন্ম নিচ্ছে এক কৌশলী শিকারী। যার অস্ত্র ছুরি বা বন্দুক নয়, তার অস্ত্র স্টেথোস্কোপ। মানুষ তাকে ডাকত ‘ডাক্তার’। কিন্তু ইতিহাস তাকে চিরদিন মনে রাখবে ‘The Doctor from Hell’ নামে। তার অপরাধ না একটা, না দশটা, না কুড়িটা—প্রায় দুশোরও বেশি মানুষকে হত্যা।
হ্যাঁ, তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে হত্যাকারী ডাক্তার। একজন মানুষ, একটি হাসি, একটি সাদা কোট, আর ভেতরে একটা কালো কবর।
নার্সরা প্রথম সন্দেহ করেছিল, কিন্তু সন্দেহ মাত্র। কারণ ডাক্তার শিপম্যান ছিলেন মানুষের ট্রাস্ট জোনের ভেতরে। তিনি কোনোদিন অস্ত্র ব্যবহার করেননি, তিনি কোনোদিন লাশ গুম করেননি, কোনোদিন দৌড়ে পালাননি। তিনি শুধু রোগীর পাশে বসতেন, হয়তো কাঁধে হাত রাখতেন। তারপর খুব কোমল স্বরে বলতেন, “It won’t hurt.”
আর তারপর মরফিন ওভারডোজ। একটি ঘুম, একটি নিঃশব্দ মৃত্যু।